× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল বালুন্ডা গ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০২২
ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে আশানুজজামান বাবলু নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য।

মঙ্গলবার রাত ১০ টার দিকে বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন।সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মুর্হুমুহ ৫ /৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে।হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।নিহত বাবলুর নামে ১০/১২ টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান।


এ ক্যটাগরির আরো খবর..