× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৭/০৩/১৬) ঃনানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

এরপর পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..