× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

রাণীশংকৈল থানা ওয়্যারলেশ অপারেটরের দৌরাত্ব চরমে

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশের ওয়্যারলেশ অপারেটর সফিউল আলম খান সফিবেতার/৫৩৭, বিপিনং ৭৬৯৬০৪৫০৩৪’র অপকর্মের দৌরাত্ব চরমে পৌচেছে।

কর্মকর্তাদের দুর্বলতার সুযোগে এসব পুলিশ সদস্য অনিয়ম দুর্ণীতিতে বেপরোয়া হয়ে উঠে। রাণীশংকৈল থানার ওয়্যারলেশ অপারেটর সফি ১৪ বছর ধরে এখানে কর্মরত। এখানে কর্মরত অবস্থায় পীরগঞ্জ থানায় বদলীর অর্ডার হলেও সেখানে না গিয়ে রাণীশংকৈল থানায় থেকেই অবৈধ পন্থায় পুণরায় বদলী ফিরিয়ে আনে। দির্ঘদিন এখানে চাকুরী থাকার কারনে এলাকার মানুষের সাথে অপ্রশাসনিক সম্পর্ক গড়ে তুলেছে। সবার সাথে হয়ে গেছে পরিচিতি।

থানা পুলিশ মামলার আসামী ধরতে গেলে এলাকার লোকজন পরিচিত হওয়ায় সে আগে থেকেই মোবাইল ফোনে জানিয়ে সরে থাকার জন্য। সে বেশির ভাগ সময় থানা গেট চা দোকানে অবস্থান করে। লোকজন মামলা মোকদ্দমা কিংবা অভিযোগ করতে আসলে তাদের বিভিন্নভাবে প্রভাবিত করে টাকা পয়সা হাতিয়ে নেয়। থানা চত্বরের কাঠাল আম গাছ বিক্রী হলে ক্রয়কৃত পাটির সাথে আতাত করে যে কোন একটি গাছের ফল তার ব্যক্তিগতভাবে রেখে দেয়। কোন প্রকার ভাড়া পরিশোধ ছাড়াই সে থানা চত্বর কোয়াটারে বসবাস করে আসছে।

কোয়াটারের মধ্যে সে গরু ছাগল হাঁস মুরগী পালন করে আসছে যা অপ্রশাসনিক কর্মকান্ডে গণ্য। সে অপরাধীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তাদের মামলা থেকে পার কুপরামর্শ দিয়ে থাকে যা আইনি কাজের পরিপন্থি। ওয়্যারলেশ অপারেটর সফি মুঠোফোনে জানান, আমি রাণীশংকৈল থানায় কর্মরত আছি। মাঝে একবার পীরগঞ্জে বদলী হয়েছিলাম। সেখান থেকে রাণীশংকৈল থানায় আবার ফিরে আসি।


এ ক্যটাগরির আরো খবর..