× Banner
সর্বশেষ

অনলাইন ডেক্স

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের ডিপো ধ্বংস : রুশ বাহিনী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের ডিপো ধ্বংস : রুশ বাহিনী

ইউক্রেনের পশ্চিম লিভিভ অঞ্চলে একটি ডিপো ধ্বংস করে দিয়েছে রাশিয়ান বাহিনী। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ ডিপো ধংস করে। সেখানে ন্যাটোর সরবরাহকৃত অস্ত্রের গোলাবারুদ সংরক্ষণ করা হয়েছিল।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ কথা বলেন।

তিনি বলেন, ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে, রুশ বাহিনী জোলোচিভ শহরের কাছে ডিপোটি ধ্বংস করতে উচ্চ-নির্ভুল ক্যালিবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

কোনাশেনকভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এম৭৭৭ হাউইটজারের শেলগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, চারটি হাউইৎজার অন্যত্র ধ্বংস করা হয়েছে এবং রাশিয়ার বিমান হামলায় দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনীয় বিমান চলাচলের সরঞ্জাম ধ্বংস হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..