× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

অনলাইন ডেক্স

হৃদরোগে আক্রান্ত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুপারিশ

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
হৃদরোগে আক্রান্ত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুপারিশ

শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া দরকার। নেত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগ দিলে অনেক সংকটের সমাধান হবে বলে জানায় তিনি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ সংকটাপন্ন অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকারের হাইকমান্ড। নীতিনির্ধারকরা বলছেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।

সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে। তখন বিষয়টা সরকার দেখবে। অর্থাৎ এক্ষেত্রে বিবেচনার সুযোগ রয়েছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিবেচনায় নেওয়া যেতে পারে। আমি সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলেছি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি নিজে করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন। তিনি (খালেদা জিয়া) ফৌজদারি অপরাধে দণ্ডিত। সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করেছে। এখন বিদেশে চিকিৎসার জন্য তাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

এর আগে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, তবে আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার তাদের নেত্রীর সুচিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি। অবশ্য একটি সূত্র জানিয়েছে, বিদেশে যাওয়ার অনুমতি না মিললেও খালেদা জিয়ার স্বজনরা হাল ছাড়েননি।

তারা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাদের আশা ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিদেশে যেতে পারবেন খালেদা জিয়া।

উল্লেখ, শুক্রবার খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়। পরে তার হার্টে একটি রিং পরানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..