× Banner
সর্বশেষ
অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

 বেগমগঞ্জে হত্যাও বিস্ফোরক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত মোরশেদ ওরফে লম্বা মোরশেদ (২৯) সে উপজেলার পৌর করিমপুর এলাকাকার আলী আকবরের ছেলে।

শনিবার (১১জুন) গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমানউল্যাহপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন। তিনি আরো জানান, হত্যা ও বিস্ফোরক মামলার এ আসামি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন যাবত অজ্ঞাত স্থানে পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..