× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি (আবু নাসের হোসেন)

সালথায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
সালথায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজানের উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরের সালথায় জাকের পার্টির ইসলামী জলসা জলসা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের কাউলিকান্দা স্কুল মাঠে এ জলসার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এনায়েত হোসেন, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, ওলামাফ্রন্টের সভাপতি নুরুদ্দীন মোল্যা, জেলা ছাত্রফ্রেন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, ছাত্রফ্রন্ট নেতা আবুল বাসার, সোহেল আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন জাকের পার্টির নেতাকর্মী বৃন্দ।
ইসলামী জলসায় প্রধান অতিথি জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর আদর্শের পার্টি। জাকের পার্টি মানব কল্যাণের পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদ্বয় রাত-দিন দেশের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি উপস্থিত জাকের পার্টির নেতাকর্মীদের উদ্যেশে বলেন,  আপনারা কোন মানুষকে আঘাত করবেন না। হিংসা করবেন না। ভাই-ভাইয়ে মারামারী-হানাহানি করবেন না। আপনারা সবাই মিলে মিশে থাকবেন। আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ।এসময় দেশবাসীর শান্তি কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..