× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রিভিউ আবেদন করবেন নিজামী

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।

বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা ০৫ মিনিটে নিজামীকে মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়। এ সময় তিনি (নিজামী) কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিককে রিভিউ আবেদন করার কথা জানান।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীর মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি এসে পৌঁছায়। পরে সকাল ১০টা ০৫ মিনিটে কনডেম সেলে গিয়ে তাকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়। এ সময় কারাগারের জেলার নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় মতিউর রহমান নিজামী জেল সুপারকে জানান, তার আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..