× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে কমিউনিটি ক্লিনিকে বুস্টার ডোজ টিকা প্রদান

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
কমিউনিটি ক্লিনিকে বুস্টার ডোজ টিকা প্রদান

আগামী ৪ থেকে ১০ জুন সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদ্ধসঢ়;‌যাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঘোষিত এই কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

৪ থেকে ১০ জুন । এই সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকা কেন্দ্রে গিয়ে করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান। করোনার টিকার পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। এই লক্ষে সোমবার সকাল থেকে আড়পাড়া কমিউনিটি ক্লিনিকে বুস্টার ডোজ করোনার টিকা নেওয়ার লাইন পড়ে যায়। টিকাদান কাজে নিয়োজিত ছিলেন এফ.ডব্লিউ.এ. শাহিনা বেগম, এইচ.এ. মিরাজুল ইসলাম,সি.এইচ.সি.পি. জ্যামি খাতুন প্রমুখ। বর্তমান জনগন এখন সচেতন হয়েছে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এর মাধ্যমে জানা যায় হাসপাতালের বাইরে কমিউনিটি ক্লিনিকে ৩৮৫০ ও হাসপাতালে ৭৫০জন সহ মোট ৪৬০০ জন ব্যক্তি বুস্টার ডোজ করোনার টিকা নিয়েছেন। আরো জানা যায় ক্রমান্বয়ে বাড়বে বলে আশা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..