× Banner
সর্বশেষ
অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা

উত্তরা প্রতিনিধি(সোহরাব হোসেন)

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ টিয়ার শেল নিক্ষেপ

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ টিয়ার শেল নিক্ষেপ

নিত্য পণ্যের দাম কমানো ও বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মিরপুরের পরে এবার আন্দোলনে নেমেছেন রাজধানীর উত্তরা-দক্ষিনখান এলাকার পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৬ জুন) সকালে পোশাককর্মীরা জড়ো হয়ে উত্তরা ১৮,১৯ নম্বর সেক্টর ও আজমপুর রেলগেট এলাকার সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে। পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম অনেকে বেড়েছে, তাই তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আন্দোলনকারী এক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি বেতন বৃদ্ধি করা হোক, না হলে নিত্যপণ্যের মূল্য কমাতে হবে।’
সরেজমিনে দেখা যায়, সকালে পোশাক শ্রমিকরা উত্তরা ১৮,১৯ নম্বর সেক্টর হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা আজমপুর রেলগেট এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
রিয়াজ নামে এক শ্রমিক বলেন, তেলের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, ময়দা, ডালের বাড়ায়, কিন্তু আমাদের বেতনটা যে বাড়াতে হয়; তা ভুলে যায়! আমরা কি দিয়ে চাল-ডাল কিনবো, তা কি সরকারের মনে থাকে না?


এ ক্যটাগরির আরো খবর..