× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বালিয়াডাঙ্গীতে ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এন্টিবায়োটিক যুক্ত খাদ্যকে না বলুন এবারের প্রতিপাদ্য বিষয়। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদপাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী,

বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, পঃপঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আবুল কাশেম, ডা. রবিউল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু,

সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোখলেসুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সেনিটারী ইন্সপেক্টর ফারুক হোসেন প্রমূখ। ১শত জন মুদির দোকান মালিক, ৫০জন বেকারী প্রতিষ্ঠানের, ঔষধ ফার্মেসীর ৩০জন কাশাই ২০জন বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন ভোক্তা অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সকল মানুষকে এগিয়ে আস্তে হবে এবং এই আইনকে মেনে চলার আহব্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..