× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

প্রাণ কারখানায় এসে আমাদের প্রাণমুগ্ধ হয়েছে -কৃষিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
প্রাণ গ্রুপের শিল্পপার্ক ‘প্রাণ এগ্রো লিমিটেড’ পরিদর্শন

প্রাণ কারখানায় এসে আমাদের প্রাণমুগ্ধ হয়েছে। প্রাণ যেভাবে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে দেশে বিক্রি করছে ও বিদেশেও রপ্তানি করছে,১৪৫টি দেশে তাদের যে সাফল্য ও অর্জন তা আমাদের জন্য গৌরবের। প্রাণ এটি ধীরে ধীরে আরও সম্প্রসারণ করছে। তারা দুধ প্রক্রিয়াজাত করছে, টমেটো,আম ও শাকসবজি প্রক্রিয়াজাত করছে। বলেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (১ জুন) সন্ধ্যায় কৃষিমন্ত্রীর নেতৃত্বে কৃষি সংশ্লিষ্ট সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নাটোরের একডালায় অবস্থিত প্রাণ গ্রুপের শিল্পপার্ক ‘প্রাণ এগ্রো লিমিটেড’ পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিনিধিদল কারখানায় নুডলস, মশলাসহ বিভিন্ন প্রোডাকশন প্ল্যান্ট ঘুরে দেখেন।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ও প্রাণ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক এ কে এম মইনুল ইসলাম মইন কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রাণ কৃষি খাতে অনেক উদহারণ সৃষ্টি করছে। আমরা চাচ্ছি, কৃষিকে বাণিজ্যিকীকরণ করা ও এটার জন্য প্রক্রিয়াজাত করা। সেসব বিষয় আমি নিজে এখানে দেখতে এসেছি। তারা অনেক কিছু করছে যা নিজে না দেখলে বোঝা যায় না। প্রাণ যা করছে সেটা আমাদের জন্য আনন্দের।

নটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম ও হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..