× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

অনলাইন ডেক্স

বিশ্বজুড়ে বেড়ে গেছে টিবি-২ ড্রোন এর চাহিদা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
বিশ্বজুড়ে বেড়ে গেছে টিবি-২ ড্রোন এর চাহিদা

তুর্কি বায়রাক্টার টিবি-২ ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে।

ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তানবুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে।

তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের ২০০ ড্রোন বানাতে পারে।

১২ মিটার ডানাসমৃদ্ধ টিবি২ ড্রোন ২৫ হাজার মিটার উঁচুতে উঠতে পারে। এই ড্রোন তার লেসার-গাইডেড আরমর-পারসিং বোমার সাহায্যে ট্যাংক ও আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যেই অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলেছে ইউক্রেন।

এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরেও এসেছে। আর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত ৪৫ বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..