× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

সীমান্তে সন্ত্রাসী দমনে বাংলাদেশের সহযোগিতা চায় মিয়ানমার

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
সন্ত্রাসী দমনে বাংলাদেশের সহযোগিতা চায় মিয়ানমার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুই দেশের প্রতিনিধি বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় টেকনাফ-২ বিজিবি সদর দপ্তরে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিব সাংবাদিকদের জানান, মিয়ানমার বিজিপি সীমান্তের সন্ত্রাসী দমনে বাংলাদেশের সহযোগিতা চান এবং কোনো সন্ত্রাসী যেন আস্তানা গড়ে তুলতে না পারে সেজন্য বাংলাদেশের বিজিবিকে সর্তক থাকার জন্যও আহ্বান জানান।

তিনি জানান, সীমান্ত সু-রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের সীমান্তে বালু উত্তোলনের বিষয়ে আলোচনা হয় এবং রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে না ঘটে সেই বিষয়ে তাদের আহ্বান জানানো হয়েছে।

এর আগে সকাল ১০টায় বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল এবং মিয়ানমারের পক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৯ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইন এর নেতৃত্বে ১৫ জনের প্রতিনিধি দল মংডু টাউন শিপে অংশ নেন। বৈঠক শেষে মিয়ানমারে কারাভোগ শেষ করা বিজিপির প্রতিনিধি দল কক্সবাজার বিজিবির কাছে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ, ডিজিএফআই কর্নেল হাসনাত আহমেদ, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মুহাম্মদ ইফতেখার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. আরিফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, টেকনাফ ২ বিজিবি অপারেশন অফিসার মো. মোহতাসিন বিল্লাহ (শাকিল) প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..