× Banner
সর্বশেষ
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister

গৌরনদীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Victims-of-rape.jpg

গৌরনদী প্রতিনিধি ॥ চাচাতো মামার বিরুদ্ধে ষষ্ট শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রী (১১) ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় নির্যাতিতা স্কুল ছাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে একই বাড়ির টিউবওয়েলে গেলে স্কুল ছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেনাজ উদ্দিনের ছেলে হাফিজ হাওলাদার (২৫) ।

এসময় নির্যাতিতার ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে হাফিজ। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতে শেবাচিম হাসপাাতালে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, মৌখিক অভিযোগ প্রাপ্তির পরপরই থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..