× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

নিউজ ডেস্ক

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১ জুন থেকে ৩১ জুলাই

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

চলতি শিক্ষাবর্ষে  নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুন থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ মে) রাতে বিজ্ঞপ্তিতে বলা হয়,নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা দিতে না পারলে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। ‘সোনালী ই-সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

এ ছাড়া জেএসসি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার ৩ বছরের মধ্যে দেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করাতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..