আজ দুপুর ২.৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, “বাংলাদেশের কার্গো বিমান ইউ.কে তে নিষিদ্ধ করায় তিনি অবাক হয়েছেন”।
তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কোন সমস্যার আগাম উল্লেখ ব্যতীত এই ধরনের নিষেধাজ্ঞা সৌজন্যবহির্ভূত।
তিনি বাংলাদেশের বিমান বন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াতে ছয় মাসের জন্য বিদেশী পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানান।