× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

স্টাফ রিপোর্টার

মির্জা ফখরুল ও গয়েশ্বর বাবুর মাথা খারাপ হয়ে গেছে – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
মির্জা ফখরুল ও গয়েশ্বর বাবুর মাথা খারাপ হয়ে গেছে

বাংলাদেশের মতো একটি দেশ নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এসব দেখে বিএনপি এবং মির্জা ফখরুল ও গয়েশ্বর বাবুর মাথা খারাপ হয়ে গেছে। তাই সকালে এক কথা, আর রাতে আকে কথা বলছেন তারা।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ।

পদ্মা সেতু নির্মাণকাজে বাধা দিতে নানা ষড়যন্ত্র করেছে বিএনপি, অভিযোগ করে হাসান মাহমুদ বলেন, বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে নানাভাবে চেষ্টা করেছে বিএনপি। এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। বর্তমানে ছাত্রদল বহিরাগত সন্ত্রসী নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালাচ্ছে। যেটি একেবারে ঠিক করছে না তারা।

মন্ত্রী আরও বলেন, বিএনপি আমাদের বিদায়ঘণ্টা তাদের নয়াপল্টনের অফিসে বসে ২০০৯ সাল থেকে বাজানো শুরু করেছে। যতই ঘণ্টা তারা বাজাচ্ছে, ততই জনবিচ্ছিন্ন হচ্ছে। তাদের নিজেদের বিদায়ঘণ্টা বেজে গেছে, আমাদের নয়। স্বপ্ন দেখা কোনো দোষ নয়, কিন্তু স্বপ্ন দেখতে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হাতে দমন করা হবে।

ড. হাসান মাহমুদ আরও বলেন, বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা করেছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছে। এটি যাতে করতে না পারে, আমাদের দলের নেতা-কর্মীদের সতর্ক করেছি। আবারও যদি এটি করার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

২১০০ সালকে সামনে নিয়ে একটি ডেল্টা প্ল্যান হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশের জন্য একটা ফিজিক্যাল প্ল্যানিং করা হয়েছে। সেই প্ল্যানিংয়ের আওতায় কিছু বাস্তবায়নও শুরু করা হয়েছে। প্লানিংয়ের মাঝে তিস্তা মহাপরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভবিষ্যৎ দেখেন। তিনি পাঁচ বছরের পরিকল্পনা নেন না। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেন। তাতে ২০৪১ সাল নয়, এর আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করতে বেলা আড়াইটায় এক দিনের সফরে তিনি লালমনিরহাট পৌঁছান।


এ ক্যটাগরির আরো খবর..