× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার

নিউজ ডেস্ক

বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি -পিএসসি চেয়ারম্যান

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
বিসিএস প্রিলিতে প্রশ্নফাঁসের ঘটনা নেই

‘দেশের সব বিভাগে একযোগে অনুষ্ঠিত ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’বলেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন (পরীক্ষা চলাকালে) শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত যেহেতু সমস্যা হয়নি তাহলে আর সম্ভাবনাও নেই। কারণ, পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট ঝুঁকি থাকে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি প্রশ্নফাঁসের কোনো সুযোগও নেই।’

তিনি বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে বিসিএস এমসিকিউ পরীক্ষার ছয় সেট প্রশ্ন করেছি। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।’ উল্লেখ্য, এদিন সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ২০০ নম্বরের দুই ঘণ্টার এ পরীক্ষা শুরু হয়। সাড়ে তিন লাখেরও বেশি আবেদনকারীর এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

এবারের পরীক্ষায় ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন প্রার্থী। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১২টায়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের ২৫০ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..