× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেক্স

দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
দোনবাস অঞ্চলে গোলাবর্ষণ

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, আক্রমণের মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের জন্য পালানোর পথটিও বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া।

দখলদাররা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এ হামলায় ৩৮টি বাড়ি এবং একটি স্কুলসহ ৪৭টি বেসামরিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার ফলে পাঁচজন বেসামরিক লোক মারা গেছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

রাশিয়া এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়ন করেছেন, সেভেরোদোনেৎস্ক এবং পাশে অবস্থিত লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..