× Banner
সর্বশেষ
প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন

নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে আগামী বছরেই বাংলাদেশের স্টল -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
কান চলচ্চিত্র উৎসবে স্টল

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার ‘মার্শে দু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে। বলেছেন ফ্রান্স সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ মন্ত্রী একথা জানান। এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে যৌথভাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহ্‌মুদ।

মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সকলের মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেকারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।

সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।

 আগামী মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..