× Banner
সর্বশেষ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

শ্বশুড়ের সহযোগীতায় সেনাবাহিনীর ক্যাপ্টেন (ভূয়া) পরিচয় দিয়ে এলাকার বেকার-যুবকদের সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

প্রতারনার বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারনার প্রধান সহযোগী শ্বশুড় রকিব বেপারীকে আটক করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান,

গৌরনদী পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা রকিব বেপারী ও তার মেয়ে জামাতা (সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী) কবির হোসেন প্রতারণার মাধ্যমে গৌরনদীর উপজেলার টরকী চর গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন মোল্লার ছেলে ওসমান মোল্লাকে সেনাবাহিনীতে চাকরীর দেয়ার কথা বলে পাঁচ লাখ,

একই এলাকার দলিল উদ্দিন হাওলাদারের ছেলে সজিব হাওলাদার কে চাকরী দেয়ার কথা বলে পাঁচ লাখ, মাদারীপুরের কালকিনি উপজেলার চরফতে বাহাদুরপুর গ্রামের মাহমুদ হোসেনের কাছ থেকে ছয় লাখ টাকা সহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারনা করে এবং সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে ২৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি (অতিরিক্ত পুলিশ সুপার) আরও জানান, সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয় দেয়া অভিযুক্ত কবির হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ছোট দিঘাটি গ্রামের বাসিন্দা।

গত তিনদিন পূর্বে মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশ তাকে (কবির) আটক করেছে। সংবাদ সম্মেলনে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী, ওসি মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..