× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে - উত্তম কুমার পাল হিমেল

নবীগঞ্জে বন্যা পরিস্থিতিতে কুশিয়ারা ভেরীবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক-ইসরাত জাহান

ACP
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
ভেরীবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদীতে বন্যা নিয়ন্ত্রণ ভেরীবাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান। ২২ মে রবিবার দুপুরে তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক  ইউনিয়নের দিঘলবাক গ্রাম,ফাদুল্লা ও পারকুল গ্রামের পাশে কুশিয়ারা নদীর বন্যা পরিস্থতিতে নিয়ন্ত্রণ ভেরীবাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বলেন, ভেরীবাঁধে কোথাও কোনো ক্ষতি বা ঝুঁকির আশংকা দেখা দিলে তাৎক্ষণিক সেগুলো মেরামত করতে হবে। তিনি বলেন ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানে বালির বস্তা ফেলা হচ্ছে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনগণকে ভেরীবাঁধ রক্ষায় ঝুঁকিপূর্ণ হলে বাঁধে সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাতুল আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া,
প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, সদস্য ছনি চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..