মেহের আমজাদ, মেহেরপুর :মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আগামী ২৩ এপ্রিল নির্বাচনে বিএনপি থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে মনোনিত করা হয়েছে।
আমঝুপি বাজার প্রাঙ্গনে আমঝুপি ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মাসুদ অরুণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক এম একে খাইরুল বাশার, সদর উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।