মধুখালী প্রতিনিধি:গত ১২/০৩/২০১৬ইং রোজ শনিবার বেলা- ৪.০০ ঘটিকার সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কামারখালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি), সভাপতি মোঃ আক্কাস আলী মৃধা, সাধারন সম্পাদক, আজিজুর রহমান কবি, সহ- সভাপতি, মোঃ লায়েবুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহজাহান মোল্যা, এছাড়া আরো বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন কুমার শীলসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কামারখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের যুগ্ন আহ্বায়ক মোঃ দোলোয়ার হোসেন দিলু সবশেষে আলোচনা সভার প্রধান অতিথি মধুখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি এবং বর্তমান কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জাতীয়তাবাদী দলের একক প্রার্থী মোঃ রাকিব হোসেন ইরান তার নাম ঘোষনা করেন এবং বলেন আপনারা সবাই সজাগ দৃষ্টি দিবেন যাতে ভোট কেন্দ্র ব্যালট বাক্স ছিনতাই ভোট কার চুপি না হয়
এবং শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হলে আমি আপনাদের দোওয়ায় বিপুল ভোটে বিজয় হবো ইন্নাশাল্লাহ পরে বক্তব্যে শেষে অনুষ্ঠান শেষ করে প্রায় ৫০০-৬০০ শত লোক একত্রে সমাগত হয়ে একটি র্যালি নিয়ে তার দলীয় কার্যালয় এসে আলোচনা সভা শেষ করেন।