× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

স্টাফ রিপোর্টার

পণ্যের অতিরিক্ত মূল্য ইস্যুতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০২২
পণ্যের অতিরিক্ত মূল্য ইস্যুতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

খাদ্যপণ্যসহ সব ধরণের পণ্যের অতিরিক্ত মূল্য ইস্যুতে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়কে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয় আগামী জুন মাসেই পদ্মা সেতু খুলে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে ডিটেইল আলোচনা হয়েছে। কমার্স অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রিকে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে, পর্যাপ্ত এবং কম্প্রহেনসিভ ব্যবস্থা নিয়ে সবার কাছে তুলে ধরার জন্য। বিশেষ করে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বা সাপ্লাই কমে যাচ্ছে, এই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করতে পারবো। কোন জায়গায় রেস্ট্রিকশন দিলে ভালো হবে বা ওপেন করলে ভালো হবে। এগুলো দু-তিন দিনের মধ্যে আলাপ-আলোচনা করে তুলে ধরতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা পৃথিবীই কিন্তু ভুগছে। কালই দেখলাম নাইন পারসেন্ট মুদ্রাস্ফিতি হয়েছে গ্রেট ব্রিটেনে। আমেরিকাতে এইট পারসেন্টের বেশি। আমরা তো ওয়ার্ল্ডের বাইরে না, আমরা তো ওয়ার্ল্ডের অংশ। সেক্ষেত্রে আমাদেরও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আরও রেশনাল বিহেভ করতে হবে। সেজন্য আমরা মিডিয়াকে অনুরোধ করবো এটাই, একটু পজিটিভওয়েতে প্রচার করার জন্য। আমরা সবাই যেন একটু সাশ্রয়ী থাকি বা রেশনাল থাকি।

জুনে পদ্মা সেতুর উদ্বোধন : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জুন মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। শেষ সপ্তাহের আগেই সেতু যান চলাচলের জন্য ‘রেডি’ হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে কথা হয়েছে (মন্ত্রিসভার বৈঠকে)। যেটা আলোচনা হয়েছে, আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ক্লিয়ার করবেন আগামী ৪/৫ দিনের মধ্যে জিনিসটা। পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটা তো উনি বলেই দিয়েছেন, আমরাও রেডি আছি, ইনশাআল্লাহ। আশা করছি লাস্ট উইকের আগেই ব্রিজ রেডি হয়ে যাবে। তবে উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ধরে রাখেন লাস্টের দিকে। পদ্মা সেতুর নামে কোনো পরিবর্তন আসছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না না, উনি (প্রধানমন্ত্রী) বলে দিয়েছেন, পদ্মা সেতু ‘পদ্মা সেতু’ই। এটা উনি ক্লিয়ার করবেন যখন পদ্মা সেতু নিয়ে কথা বলবেন।


এ ক্যটাগরির আরো খবর..