× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বেগমগঞ্জ থেকে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১  

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০২২
অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার

 নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপহৃত অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করে অপহরণকারী মো. আলাউদ্দিন আলোকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

গ্রেফতারকৃত আলাউদ্দিন উপজেলার করিমপুর মনু বেপারী বাড়ীর দ্বীন মোহাম্মদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাত পৌনে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বলেন, বুধবার ১৮ মে দিবাগত রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জের করিমপুর মনু বেপারী বাড়ি থেকে অপহরণকারী আলোকে গ্রেফতার করা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মে দুপুরে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী ক্লাস শেষে বাসায় ফেরার সময় লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন প্রাইমারি ট্রেনিং ইনিস্টিটিউটের উত্তর পাশের উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছলে মো. আলাউদ্দিন (২২) ও তার সহযোগী মো. সালাউদ্দিন (৩০) তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নেয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ মে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আরো জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..