× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেক্স

গমের বাজার স্থিতিশীল, বাড়ছে চালের দাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
গমের বাজার স্থিতিশীল, বাড়ছে চালের দাম

চট্টগ্রামের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ-চাক্তাইয়ে গমের বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। বুধবার খাতুনগঞ্জে প্রতি মন গম বিক্রি হয়েছে ১ হাজার ৪৩০ থেকে ১ হাজার ৪৫০ টাকায়। তিন দিন আগেও ছিল দেড় হাজার টাকার বেশি।

ভারত থেকে গম আসা শুরু হওয়ার পর দাম কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ভোজ্যতেলের বাজারও স্থিতিশীল।

পাইকারিতে নতুন করে দাম না বাড়লেও খুচরায় নির্ধারিত দরের খানিকটা বেশি দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। তবে চট্টগ্রামে চালের বাজার ঊর্ধ্বমুখী। সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ৩০০ থেকে ৪৫০ টাকা বেড়েছে।

এদিকে চট্টগ্রামে সরকারি সাইলোতে ১৮ হাজার টন গম মজুত আছে বলে জানা গেছে। ভারত থেকে আমদানির জন্য ৬ লাখ টন গমের যে এলসি খোলা হয়েছে, তা দ্রুত আমদানির তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গম আমদানি ঝুঁকিতে পড়ায় বিকল্প বাজার খোঁজার ওপরও গুরুত্বারোপ করছেন ব্যবসায়ীরা।

সূত্র জানায়, ভারত থেকে ৬ লাখ টন গম আমদানির এলসি খোলা আছে। বিকল্প বাজার হিসাবে আর্জেন্টিনা থেকেও গম আনা যায় কি না, এ বিষয়ে আমদানিকারকরা খোঁজখবর নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..