× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সোনাইমুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০২২
সোনাইমুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছ।  তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে মারধরে ফলে মৃত্যু হয়। নিহত গৃহবধূ সখিনা আক্তার নিশু(২৪) উপজেলার কালিকাপুর গ্রামের রহিম উদ্দিন বেপারী বাড়ির সোলেমানের স্ত্রী এবং বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের আব্বাস আলী হাজী বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।

বুধবার(১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এর আগে একদিন ভোর বেলায় নিহতের শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুরের পরিবার বলছে, ভোর বেলায় নিশুকে ঘুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত গৃহবধূর মামা গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান সাজু জানান, মঙ্গলবার রাতে পারিবারিক দাওয়াত নিয়ে আমার ভাগ্নির সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়েছে বলে ফোন করে রাতেই জানায় সে। এর পরদিন সকালে আমরা তাঁর মৃত্যুর খবর পাই আমরা। তার গলায় পোলা দাগ রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি মন্তব্য করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..