× Banner
সর্বশেষ
মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

মাদারীপুর প্রতিনিধি(রফিকুল ইসলাম মিন্টু)

কালকিনিতে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা – আহত ৪

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর মনোনয়নপত্রসহ ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও স্ত্রী,পূর্ব এনায়েননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহানাসহ আহত হয়েছে ৪ জন। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাসকেও মারধর করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তাবকারী ও সর্মথনকারীসহ কয়েকজনকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের দিকে যান।

এ সময় পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকন, তার স্ত্রী রেহেনা পারভীনের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে নেয়ামুল আকন, তার স্ত্রীসহ আরও দুই সমর্থক আহত হন। হামলা সময় তারা স্বতন্ত্র প্রার্থী মনোয়নপত্র, ভোটার কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। ঘটনার পরে উপজেলা চত্ত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে পরিরিস্থি নিয়ন্ত্রণে আনে। পরে পুরো বিষয়টি নির্বাচনে কমিশনে লিখিত
জানান কর্মকর্তা।

এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। সীমানা জটিলতা নিয়ে সমস্যা থাকায় আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবার কথা পূর্ব এনায়েতনগর ইউনিয়নের নির্বাচন। পূর্ব এনায়েতনগর ইউনিয়নের স্বতন্ত্র নেয়ামুল আকন জানান, পূর্ব পূর্বপ্রস্তুতি নিয়ে এই হামলা চালানো হয়েছে।

ওসির সামনেই দুইঘন্টাবব্যাপী তান্ডব চালায় সন্ত্রাসীরা। মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। এক পর্যায়ে মনোনয়নপত্রের ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এখন নির্বাচন স্থগিত করে পুনরায় মনোনয়নপত্র জমা নেয়ার দাবী জানাচ্ছি। পাশাপাশি সন্ত্রাসীদের বিচারও দাবী করছি।

এব্যাপারে কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা দীপক বিশ্বাস জানান, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। তাদের ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..