× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

৫ শর্ত্বাবলী বাস্তবায়নের আশ্বাসে বেনাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহার

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
বেনাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহার

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে ৫ শর্ত্বাবলী বাস্তবায়নের আশ্বাসে ১৭ মে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।
সোমবার (১৬ মে) দুপুরে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ আলোচনার ভিত্ত্বিতে ৫ শর্ত্বাবলী বাস্তবায়নের আশ্বাসে আগামী ১৬/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত ১ মাসের জন্য  কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
শর্ত্বাবলীসমুহ হলো, ০১/ বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১/০৫/২০২২ ইং তারিখের মধ্যে ৩ টা ক্রেন ৩ টা ফর্কলিফ্ট সংযুক্ত করবে।
০২/ অদক্ষ ক্রেন/ফর্কলিফ্ট চালক পরিবর্তন করে বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১/০৫/২০২২ ইং তারিখের মধ্যে দক্ষ চালক নিয়োগ দিবেন।
০৩/ প্রত্যেক চালককে সকাল ০৯ টার মধ্যে কর্মস্থলে যোগদান করিতে হইবে।
০৪/ বেলা ৩ ঘটিকা পর্যন্ত ক্রেন ফর্কলিফ্টের সিরিয়াল গ্রহন করবে এবং সিরিয়াল অনুযায়ী বিরতিহীন ভাবে কাজ করিতে হইবে।
০৫/ বন্দর কর্তৃপক্ষ আগামী ১৫/০৭/২০২২ ইং তারিখের মধ্যে বন্দরের চাহিদা অনুযায়ী ক্রেন/ফর্কলিফ্ট সংযুক্ত করবে।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান  বলেন, আগামী ১৬ জুন ২০২২ ইং তারিখের মধ্যে উল্লেখিত  ০৫ নং শর্ত্বাবলী ব্যতিরেখে অন্যান্য শর্ত্বাবলী সঠিক ভাবে পালন না করা হলে,পরবর্তীতে সমিতির পক্ষ হতে ঘোষনা করা হবে।
উল্লেখ্য, বেনাপোল বন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফ্ট না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছিল। ফলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিফটের দাবিতে ১৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।


এ ক্যটাগরির আরো খবর..