× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

নবীগঞ্জ এক কৃষকের ৪টি গরু চুরি – রাত জেগে পাহাড়ায় এলাকাবাসী 

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
নবীগঞ্জ এক কৃষকের ৪টি গরু চুরি

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে কোন ভাবেই থামছে না চুরি। বেপরোয়া হয়ে উঠেছে চোরের দল।
এলাকায় চুরির ঘটনার ধারাবাহিকতায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সিরাজ মিয়া নামের এক কৃষকের ৪টি গরু চুরি হয়েছে। এক সাথে ৪টি গরু চুরি হওয়ায় নি:শ্ব হয়ে গেছেন ওই কৃষক।
জানাযায়, ১৩ মে শুক্রবার রাতে সিরাজ মিয়া তার গোয়াল ঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতের যে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙ্গে এক সাথে ৪টি গরু চুরি করে নিয়ে যায়।
যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তিনি সন্ধান পাননি। ক্ষতিগ্রস্ত কৃষক সিরাজ উদ্দিন জানান,গরু ৪টি চুরি হওয়ায় তিনি নি:শ্ব হয়ে গেছেন।
উল্লেখ্য,সম্প্রতি ইনাতগঞ্জ এলাকায় ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছি। গত প্রায় এক মাসে ১০/১২টি মটর সাইকেল চুরিসহ কয়েকটি সিদেল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেক কৃষক এলাকায় চুরি ঠেকাতে রাত জেগে পাহাড়া দিচ্ছেন।
পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় অহরহ চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন এলাকাবাসী। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন


এ ক্যটাগরির আরো খবর..