× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

নিজস্ব প্রতিবেদক

খারাপদের দল থেকে বের করে দিতে বললেন-ওবায়দুল কাদের

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
খারাপদের দল থেকে বের করে দিতে বললেন

ভালো লোকদের দলে টানতে আর খারাপদের বের করে দিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৪ মে) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কেউ অপকর্ম করলে রেহাই পায় না, বিএনপির আমলে এমন একটাও নজির নেই যে, তারা শাস্তি দিয়েছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা নিজ দলের চেয়ারপারসনের (খালেদা জিয়া) মুক্তির জন্য দেখার মতো একটি মিছিলও করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।

‌‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে। বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়।

এ সময় আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছেন বলে মন্তব্য করেনে তিনি।


এ ক্যটাগরির আরো খবর..