× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

কোভিড নিরাময়ে এশিয়ায় প্রথম ও  বিশ্বে ৫ম বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
কোভিট রিকভারী সূচক

প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ থেকে নিরাময় লাভ করার সূচকে দক্ষিণ এশিয়ায় প্রথম। আর বিশ্বের ৫ম স্থান লাভ করলো বাংলাদেশ। বাংলাদেশকে অভিন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাপান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘নিকেই এশিয়া’ করোনা ভাইরাস সামলে ওঠার সফলতার উপর ভিত্তি করে ‘নিকেই কোভিড-১৯ রিকভারি সূচক’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।

মঙ্গলবার (১০ মে) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ১২১ দেশের মধ্যে ৫ম অবস্থানে থাকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, নিকেই রিকভারি ইনডেক্সে বিশ্বব্যাপী ১২১ দেশের মধ্যে ৫ম স্থানে থাকার জন্য বাংলাদেশকে অভিনন্দন। বাংলাদেশের জনসংখ্যার ৭৫.৪৬ শতাংশ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছে এবং ৬৮.১৯ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে। সারাদেশে ৬৪ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

উপরিউক্ত সকল বিষয় বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ মোট আশি পয়েন্ট অর্জন করে বৈশ্বিকভাবে পঞ্চম স্থানে অবস্থান করছে; যা দক্ষিণ এশিয়ায় সবার সেরা।

নেপাল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাঙ্কিং দেশ এবং ৭৯ পয়েন্ট রেটিং সহ বিশ্বব্যাপী ৬ষ্ঠ স্থানে রয়েছে। পাকিস্তান এই অঞ্চলে তৃতীয় স্থান দখল করে, বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছে। ভারতের অবস্থান ৭০ তম।


এ ক্যটাগরির আরো খবর..