× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) নিয়োগ বিজ্ঞপ্তি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ পদে মোট ৪০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১২ মে। আবেদন করা যাবে ১১ জুন পর্যন্ত।

আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি পাওয়া যাবে বার্ডের ওয়েবসাইটে

আবেদনের বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স ১২-৫-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১১ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) বাংলাদেশের কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ীতে অবস্থিত। ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।


এ ক্যটাগরির আরো খবর..