× Banner
সর্বশেষ
আজ ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ ফাল্গুন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি

মোহাম্মদ মাহমুদুল হাসান

চামড়া শিল্প নগরী পরিদর্শনে শিল্প সচিব বিসিক – জাকিয়া সুলতানা 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
চামড়া শিল্প নগরী পরিদর্শনে শিল্প সচিব বিসিক

দেশের চামড়া শিল্পের বর্তমান অবস্থা, অসুবিধা ও সাভারের শিল্প অঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসেছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বিসিক চামড়া শিল্প নগরীর জন্য প্লট বরাদ্দ বিষয়ক একটি পূর্ণাঙ্গ গাইডলাইন/নীতিমালার খসড়া প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভুপৃষ্ঠের উপরিস্থ পানি ব্যবহার ও শিল্প নগরীতে ব্যবহৃত পানিকে পুনর্বার কাজে লাগানোর টেকসই পদ্ধতি বের করার তাগিদ দেন। 

প্রতি মাসে অন্তত একবার ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটার স্যাম্পল সংগ্রহপূর্বক সংশ্লিষ্টদের নিকট প্রতিবেদন প্রেরণের জন্য পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে পরামর্শ প্রদান করেন।স্যাম্পল কালেকশন পয়েন্ট তৈরির জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। 

এছাড়া তিনি ওভারহোলিং, অপারেশন ও মেইনটেনেন্সসহ সার্বিক কার্যক্রমের সময়ভিত্তিক কর্মপরিকল্পনা দ্রুত দাখিলের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শিল্প সচিব বলেন, পবিত্র ঈদুল আযহার পূর্বে নির্ধারিত সেডিমেন্টেশন ট্যাংক নির্মাণের কাজ শেষ করতে হবে। পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, বিসিকের চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিল্প সচিব ট্যানারি এলাকায় গাছের চারা রোপণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..