× Banner
সর্বশেষ
অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা

নিউজ ডেক্স

ধামইরহাটে জাল দলিল নিয়ে নামজারী করতে আসায় দলিল লেখক শ্রীঘরে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
ধামইরহাটে জাল দলিল নিয়ে নামজারী করতে আসায় দলিল লেখক শ্রীঘরে

নওগাঁর ধামইরহাটে ভুয়া ও বানোয়াট দলিল সৃজন করে নামজারীর আবেদন করায় প্রতারক দলিল লেখক ইয়াসীন আলীকে শ্রীঘরে পাঠানো হয়েছে। এই খবরে এলাকায় ও দলিল লেখক সমিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায় উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ধামইরহাট দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দলিল লেখক ইয়াসীন আলী (৭০) উপজেলা ভূমি অফিসে গত ৯ মে ৮৮/২১-২২ নং মিসকেসের বিপরীতে ১৯৭৫ সালের ২১ এপ্রিল তারিখের ২১০৬৯ নম্বর দলিল উপস্থাপন করেন।

শুনানীতে যুক্তিতর্ক উপস্থাপনকালে তথ্যের গড়মিল পরিলক্ষিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ দলিল লেখক ইয়াসীন আলীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি জেনে শুনে মিসকেসে স্বার্থ হাসিলের জন্য নিজের সৃস্ট জাল দলিলটি সঠিক বলে উপস্থাপনের অপচেষ্টা করেছেন বলে এসিল্যান্ডের নিকট স্বীকার করেন। এ ঘটনায় ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী আব্দুর রউফ বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, মামলার প্রেক্ষিতে দলিল লেখক ইয়াসীন আলীকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে, মামলা নং-০৫ তারিখ- ০৯/০৫/২০২২।

ধামইরহাট দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ঘটনাটি পারিবারিক সম্পত্তি দখল বিষয়ে ইয়াসীন আলীর নিজ হাতে তৈরী করা ভূয়া দলিল ও একটি জালিয়াতির ঘটনা, এর দায় দলিল লেখক সমিতি নেবে না।


এ ক্যটাগরির আরো খবর..