× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যা

জেলার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে বেড়বেন্নী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির মারধরে আহত নারী আসমানী খাতুন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী আমজাদ হোসেন জানান, বাচ্চাদের খেলা করা নিয়ে গত রোববার দুপুরে গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুনের সাথে আসমানীর ঝগড়া হয়। বিকালে আসমানী খাতুন বাড়ির পাশের খালে হাসঁ আনতে গেলে সুমাইয়া ও পরিবারের অন্যান্য সদস্য বেধড়ক মারপিট করে। এতে আসমানী গুরুতর আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে চিকিৎসক।মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার পর পলাতক রয়েছে প্রতিবেশী সুমাইয়া ও তার স্বজনরা।

নিহতের ভাই কাদের হোসেন বলেন, আমার নিরিহ বোনটাকে ওরা পিটিয়ে আহত করেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।মারা যাওয়ার খবর শুনে যারা মারধর করেছিল তারা পালিয়ে গেছে।আমরা এই হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আসমানী খাতুন মারা যাওয়ার পর যারা মারছে তার পালিয়ে গেছে। তারা যদি মারধর না করত তাহলে পালাতো না। তারপরও আমি দাবী করব এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মৃতদেহ ফরিদপুর থেকে বাড়িতে আনা হয়েছে।সেখানে থানা পুলিম পাঠিয়েছি।বিস্তারিত তদন্ত করে পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানাবো।


এ ক্যটাগরির আরো খবর..