× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

বাংলা ও বাঙালির শৈল্পিক অহঙ্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২
বাঙালির শৈল্পিক অহঙ্কার বিশ্বকবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির শৈল্পিক অহঙ্কার। তিনি মূলত আমাদের পূর্ববঙ্গের। কারণ পূর্ববঙ্গ তথা বাংলাদেশে অবস্থান তাঁকে পরিপূর্ণ রবীন্দ্রনাথ করেছে, মাটি ও মানুষের সঙ্গে নিবিড় আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। বলেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ রোববার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রতিমন্ত্রী খালিদ বলেন, ‘এদেশের বিভিন্ন জায়গায় রয়েছে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা। জমিদারি পরিচালনা করতে এসে এসব জায়গায় থেকেছেন কবি। রচনা করেছেন তাঁর মহামূল্য সাহিত্যকর্ম।সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রতিভা ও শ্রমের যুগলবন্দি সম্মিলনে তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, নাটক, শিশুসাহিত্য, জীবনী, শিক্ষাভাবনা ইত্যাদি সকল শাখায় সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করেছেন, বাংলা সাহিত্যকে করেছেন ঐশ্বর্যমণ্ডিত।

সংগীত ও চিত্রকলায় বিশ্বকবির অবদান তুলে ধরেন প্রতিমন্ত্রী বলেন, ‘নোবেল পুরস্কার এনে দিয়ে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের আসনে বসিয়েছেন।

১৮৯১ থেকে ১৯০১ সালের মধ্যে অল্প বিরতিতে কবি নিয়মিত শিলাইদহ কুঠিবাড়িতে অবস্থান করেছেন। এ বাড়িতে বসেই কবি রচনা করেছেন তাঁর অমর সৃষ্টি সোনারতরী, চিত্রা, চৈতালী, কথা ও কাহিনি, ক্ষণিকা, নৈবেদ্য ও খেয়া কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাসহ অনেক উল্লেখযোগ্য রচনা।


এ ক্যটাগরির আরো খবর..