× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২
ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ দুই সন্তানের জননী এক ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম তানজিনা খানম নিপু (২৫) সে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউতলী গ্রামের নাজির আলীর বাড়ির ওমান প্রবাসী ইয়াছিন মাহমুদ রুবেলের স্ত্রী।

রোববার (৮ মে) বিকাল ৪টার দিকে উপজেলার লাউতলী গ্রামের নাজির আলীর বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। সঠিক তদন্তের মাধ্যমে তারা এ হত্যা কান্ডের বিচার  দাবি করেছেন। পরিবারটিতে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে নানা অজুহাতে গৃহবধূ নিপুকে প্রায় শশুর বাড়ির লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করত। নিহতের ননদ স্মৃতি বেশিরভাগ সময় বাবার বাড়িতে থেকে ভাইয়ের সংসারে খবরদারী করত।

স্থানীয় সূত্রে জানা যায়,রুবেল-নিপুর সংসারে ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। নিহত নিপুন সেনবাগের ৬ নং কাবিলপুর ইউনিয়ন ডোমনা কান্দী গ্রামের পাঠান বাড়ীর সাকায়েত উল্লাহ খাঁনের মেয়ে।

নিহতের শাশুড়ী মনোজা খাতুন দাবি করেন, পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সকাল ১১ টরি দিকে নিপু আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)শফিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রেখেছে। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। সন্ধ্যার দিকে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরিদর্শক তদন্ত আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..