× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেক্স

ইংলিশ ক্লাব চেলসিকে কিনে নিলো যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২

ইংলিশ ক্লাবটির নতুন মালিক এখন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ও তার নেতৃত্বাধীন ব্যবসায়িক গ্রুপ। শনিবার এক বিবৃতিতে বোয়েলির নেতৃত্বে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে সমঝোতায় পৌঁছার ঘোষণা দিয়েছে চেলসি কর্তৃপক্ষ।

বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে আছে বিনিয়োগ প্রতিষ্ঠান ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্কিন ব্যবসায়ী মার্ক ওয়াল্টার ও সুইস বিলিয়নিয়ার হ্যানসজর্গ ওয়েস। চেলসি কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫২৫ কোটি মার্কিন ডলার (৪২৫ কোটি পাউন্ড) খরচ হবে এই ব্যবসায়িক গ্রুপের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা ।

চুক্তির শর্ত অনুযায়ী, চেলসির শেয়ার কিনতে ৩১০ কোটি ডলার দেবেন বোয়েলি, বাকি ২১৫ কোটি ডলার বিনিয়োগ করবে ক্লাবের স্টেডিয়াম, নারী দল, একাডেমি ও ফাউন্ডেশন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসাবে তোপের মুখে পড়েন চেলসির রুশ মালিক আব্রাহিমোভিচ।

এখন চেলসির মালিকানা নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার অবসান হলো।


এ ক্যটাগরির আরো খবর..