× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঝিনাইদহে কন্টেইনার বিস্ফোরণ দগ্ধ বিদেশী নাগরিককে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১০ মার্চ’২০১৬:ঝিনাইদহে সদর উপজেলার অচিন্তানগরে তাজি এগ্রো ইন্ডাষ্ট্রিজের কন্টেইনার বিস্ফোরণে চায়নিজ নাগরিক ফ্রাংক (৬০) কে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছে। আজ দুপুর দুইটার দিকে ভাড়া করা একটি হেলিকপ্টারে ফ্রাংককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ সময় তার সাথে ফ্রাংকের স্ত্রী মারিয়া, টেকনিশিয়ান জেলিন ও মার্কস নামে তিন চিনা নাগরিকও ঢাকায় যান। এছাড়া দগ্ধ জালাল হোসেন, জুবায়ের ও মনিরকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য ঝিনাইদহ সদরের অচিন্তা নগরে চীন ও বাংলাদেশ যৌথভাবে এ্যাগ্রো লিমিটেড নামে একটি ইন্ডাস্ট্রিজ গড়ে তোলে। এই ইন্ডাস্ট্রিতে পাটকাঠি পুড়িয়ে ছাই তৈরি করে চিনে পাঠানো হত। ফ্যাক্টরীতে কাজ চলা অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দিকে কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় উক্ত ৪ ব্যক্তি বিস্ফোরণে দগ্ধ হন।

ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ মোঃ জাহিদুর রহমান জানান, ফ্রাংককের শরীরের ৬০ শতাংশ, জালাল উদ্দীনের ৪০ শতাংশ, জুবায়ের ২৫ শতাংশ ও মনিরের ২০ শতাংশ পুড়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া রাজ উদ্দীন জানান, আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির মধ্যে ৬০/৭০ জন কর্মচারী আটকে পড়ে। তাদেরকে নিরাপদে বের করে নিয়ে আসে। এদের মধ্যে এক বিদেশীসহ চার জন দগ্ধ হন। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কন্টিনারের মধ্য থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার উর্ধ্বে হবে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..