× Banner
সর্বশেষ
জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীতে যুগল সাহিত্য সভা, বই পর্যালোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হাওড় অঞ্চলের ছয় জেলায় ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার প্রত্যেককে দেশ গড়ার শ্রমিক হিসেবে নাম লেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর

গিনেজ বুকে সোনাক্ষী সিনহা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুম্বাইয়ের পেলাডিয়াম হোটেলে হাজির হন কয়েক হাজার নারী। একসঙ্গে বসে আঙ্গুলে পলিশ করে ‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিঙ্গারনেলস সিমলট্যানিয়াসলি’ শীর্ষক প্রতিযোগিতায় রেকর্ড গড়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তারা।

এ প্রতিযোগিতায় প্রধান প্রতিযোগী হিসেবে ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোনাক্ষী সিনহা বলেন, ‘ছোটোবেলায় আমি অপেক্ষায় থাকতাম গিনেস বুকে কার নাম উঠছে তা জানার জন্য। ভাবতাম যদি আমার নামও উঠতো তাতে। বিশ্ব নারী দিবসের মতো বিশেষ দিনে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমার ভালো লাগছে।’

এছাড়া নারীর ক্ষমতায়ণ প্রসঙ্গে বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘নারীরা এখন নিজেদের ভাবনাচিন্তা নিয়ে সচেতন। এনিয়ে মুখও খুলছেন তারা।’

তিনি আরো বলেন, ‘নারীদের ক্ষমতায়ণের মতো ভালো জিনিস আর কিছু হয় না। এক্ষেত্রে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, তাহলে নারীদের উন্নয়নে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’

‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিঙ্গারনেলস সিমলট্যানিয়াসলি’ শীর্ষক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের আয়োজক পোল্যান্ডের কসমেটিকস প্রতিষ্ঠান ইংলট। তাদের পার্টনার হিসেবে ছিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মেজর ব্র্যান্ডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..