× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ফেণী প্রতিনিধি

নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
নিরপেক্ষ সরকারের দরকার নেই

বাংলাদেশের সংবিধান সারা বিশ্বে প্রশংসিত এ সংবিধানের আলোকেই নির্বাচন হবে। এখানে নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোন ভূমিকা নেই। নির্বাচন যথা সময়ে হবে এবং বিএনপিসহ সবাই অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে মন্ত্রী এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দ্রব্যমূল্য প্রসেঙ্গে বলেন, ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় সারা বিশ্বেই দাম জিনিসপত্রের দাম বেড়েছে।  বাংলাদেশে দ্রব্যমূল্য ভারসাম্যে আছে,নিয়ন্ত্রণে রেখেছে সরকার। সে হিসেবে আমাদের দেশ বেশ ভাল আছে

মন্ত্রী এসময় বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপি কি বলে মানুষের কাছে ভোট চাইবে, তাদের আমলেতো কোন উন্নয়ন কর্মকাণ্ড নেই। অপরদিকে আওয়ামীলীগ পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানলের, মেট্রোরেলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। বিএনপি চোখে সরষে ফুল দেখছে। আন্দোলন করার জন্য তাদেরতো কোন নেতাই নেই। তারা যদি কখনো সরকার গঠন করতে পারে, তখন তাদের সরকার প্রধান কে হবে? গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও পানি তেমনি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশ গ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল ইসলাম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..