× Banner
সর্বশেষ
আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

বিনামূল্যে ২০ হাজার কোটি টাকার টিকা দিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
২০ হাজার কোটি টাকার ভ্যাকসিন

বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম; যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দেশে লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি, যা মোট জনসংখ্যার ৭৫ শতাংশ’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ ঠেকানো কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বিধায় আজ দেশে সাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যেসব দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।


এ ক্যটাগরির আরো খবর..