× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সেতুতে তিন দিনে টোল আদায় প্রায় ৯ কোটি টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত তিনদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ১ লাখ ১৯ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এসময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা। জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী।

আজ সোমবার (২ মে)তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এসময়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত গাড়ি পারাপার হয়েছে ৪৩ হাজার ২৫৭টি। টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১ মে) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..