× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নিউজ ডেক্স

ইউক্রেন লিভিভ শহরে বর্তমানে সফর করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০২২
ইউক্রেন লিভিভ শহরে বর্তমানে সফর করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন লিভিভ শহরে বর্তমানে সফর করেছেন। সফরে বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশতার কথা শুনেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সফরকালে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন অ্যাঞ্জেলিনা জোলি। তারা জোলিকে জানান, কর্তব্যরত একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রতিদিন ১৫ জন মানুষের সঙ্গে কথা বলেন। স্বেচ্ছাসেবকেরা তাকে আরও জানান, রেলস্টেশনে আশ্রয় নেওয়াদের মধ্যে বেশির ভাগ শিশু, যাদের বয়স দুই থেকে ১০ বছর।

শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। ইউক্রেন সফরে রুশ বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে লিভিভের একটি রেলস্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি।

পরে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে একটি হাসপাতালে যান জোলি।


এ ক্যটাগরির আরো খবর..