× Banner
সর্বশেষ
আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

বিএনপির চেয়ারম্যান প্রার্থী শেখ আমিনুর রহমান’র গণসংযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালার ৮ নং মাগুরা ইউনিয়নের বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ আমিনুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ইউনিয়ন ব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি দীর্ঘদিন যাবত সুনামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবার তৃণমুলের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়নে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত হন।

গতকাল বিকালে তিনি ইউনিয়নের ক্ষত্রিয় পাড়ায় গণসংযোগ কালে ধানের শীষ প্রতীকে হ্যান্ডবিল বিতরণ করেন। এর আগে সকালে তিনি বালিয়াদহ, ফলেয়া, চাদকাটি, মাগুরা ডাঙা, বলরামপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ ও ভোটারদের কাছে দোয়া এবং সমর্থন প্রার্থনা করেন।

গণসংযোগ কালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল খালেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস, ৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন ও বর্তমান মেম্বর বিএনপির নেতা আব্দুল আজিজ, মফিজুল ইসলাম, ফিরোজ সরদার, উপজেলা বিএনপির নেতা মাসুম শেখ দ্বীন মোহাম্মাদ, তুহিন ও আহম্মাদ আলী সহ অনেকে তার সঙ্গে ছিলেন।

এসময় তিনি ভোটারদের নিকট তার ব্যক্তিগত ও দলীয় পরিচয় তুলে ধরে। নির্বাচিত হলে তিনি দলমতের উর্দ্ধে থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে স্থানীয় সরকার প্রশাসন পরিচালনা সহ সকল উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন।


এ ক্যটাগরির আরো খবর..