× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

প্রাণখুলে কথা বলার দিন সংকুচিত হয়ে আসছে -ড. মোঃ শাহজাহান

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
প্রাণখুলে কথা বলার দিন

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির আয়োজনে ২৬ এপ্রিল মঙ্গলবার ইফতার মাহফিলে ড. মোঃ শাহজাহান বলেন, কথা বলার পরিবেশ বর্তমানে অনুপস্থিত। প্রাণখুলে কথা বলার দিন সংকুচিত হয়ে আসছে।

বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান এডভোকেট ড. মোঃ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।

আরো বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, বঙ্গজননীর সম্পাদক কামরুজ্জামান জিয়া, সংগঠনের নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম, সিপিআর’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল ও বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির পরিচালক হুমায়ুন কবির, রেজাউল করিম, এইচ এম জামাল, মেহেরাব হোসেন অভি এবং সাংবাদিক মোশারফ হোসেন ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, রমজান মাস বিদায়ের কাছাকাছি। এই নাজাতের সময়ে আমরা বেশি বেশি এবাদত করার চেষ্টা করবো। বক্তারা বলেন, রমজানের মাস এরপরও বলতে হয় দেশে এখন কথা বলার স্বাধীনতাটুকু হারিয়েছে। প্রাণ খুলে কথা বলতে পারছে না, প্রাণ খুলে মানুষ হাসতে পারছে না, নিজের চাহিদা প্রকাশ করতে পারছে না। এই অবস্থা দেশে চলতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার সূচকে বাংলাদেশে মানুষের অবস্থান সর্বনিম্নে যা স্বাধীনতার ৫০ অতিক্রম করার পর আমরা মেনে নিতে পারি না। টিসিবি’র গাড়ির পেছনের লাইন বলে দেয় দেশের মানুষের কি অবস্থা।

দেশের মানবাধিকার সংগঠনগুলো উদ্দেশ্য করে বক্তারা বলেন, সূর্যমূখী মানবাধিকার চর্চা পরিহার করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটি অসহায়, প্রতিবন্ধি, দৃষ্টি প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে এবং তাদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিং, সাদাছড়ি বিতরণ করে থাকে, যা প্রশংসার দাবিদার এই সংগঠনটি।


এ ক্যটাগরির আরো খবর..