× Banner
সর্বশেষ
মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সাবেক ইউপি মেম্বর নিহত ফজলুর রহমান ওই গ্রামের মজিবুর রহমান শাহ’র ছেলে। গ্রামবাসি জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যান বড় ভাই ফজলুর রহমান।

সেখানে দুই ভায়ের কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ ফজলুর রহমান। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারনে এই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ছোট ভাই হাফিজকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..